-->

বইঃ ওয়াহীর জ্ঞান পিডিএফ ফাইল

বইঃ ওয়াহীর জ্ঞান পিডিএফ ফাইল



                                                                ওয়াহীর জ্ঞান 

                              =========


ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ

ﺇِﻥَّ ﺍﻟْﺤَﻤْﺪُ ﻟﻠﻪِ ، ﻧَﺤْﻤَﺪُﻩُ ُﻭَﻧَﺴْﺘَﻌِﻴْﻨُﻪ ُﻭَﻧَﺴْﺘَﻐْﻔِﺮُﻩ ، ﻭَﻧَﻌُـﻮْﺫُ ﺑِﺎﻟﻠﻪِ ﻣِﻦْ
ﺷُﺮُﻭْﺭِ ﺃَﻧْﻔُﺴِﻨَﺎ ، ﻭَﻣِﻦْ ﺳَﻴِّﺌَﺎﺕِ ﺃَﻋْﻤَﺎﻟِﻨَﺎ ، ﻣَﻦْ ﻳَّﻬْﺪِﻩِ ﺍﻟﻠﻪُ ﻓَﻼَ ﻣُﻀِﻞَّ ﻟَﻪُ ،
ﻭَﻣَﻦْ ﻳُّﻀْﻠِﻞِ ﺍﻟﻠﻪُ ﻓَﻼَ ﻫَﺎﺩِﻱَ ﻟَﻪُ ، ﻭَﺃَﺷْﻬَﺪُ ﺃَﻥْ ﻻَّ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠﻪُ ﻭَﺣْﺪَﻩُ ﻻَ
ﺷَﺮِﻳْﻚَ ﻟَﻪُ ، ﻭَﺃَﺷْﻬَﺪُ ﺃَﻥَّ ﻣُﺤَﻤَّﺪًﺍ ﻋَﺒْﺪُﻩُ ﻭَﺭَﺳُﻮْﻟُﻪُ


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। নিশ্চয়ই
যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য। আমরা তাঁরই প্রশংসা করছি ও
তাঁর নিকট সাহায্য চাচ্ছি, তাঁর নিকট আমাদের পাপসমূহের জন্য ক্ষমা
চাচ্ছি, নিজেদের প্রবৃত্তির অনিষ্টতা এবং নিজেদের অপকর্মসমূহ থেকে
আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি। যাকে আল্লাহ হেদায়াত দান করেন
তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন
তাকে কেউ হেদায়াত দান করতে পারবে না। আর আমি সাক্ষ্য দিচিছ যে,


আল্লাহ ছাড়া কোনো সত্যিকার ইলাহ নেই, তিনি একক, তাঁর কোনো
শরিক নেই আর আমি আরো সাক্ষ্য দিচিছ মোহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা এবং রাসূল। অসংখ্য স্বলাত ও সালাম
বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর
পরিবার-পরিজন এবং তাঁর সাহাবীদের উপর আর যারা কিয়ামত অবধি
ইহসানের সাথে তাদের অনুসরণ করে তাদের উপর।
আলহামদুলিল্লাহ, আমার বইয়ের নাম দিলাম “ওয়াহীর জ্ঞান” কারণ
সর্বপ্রথম যে ওয়াহী আল্লাহ অবতীর্ণ করেন তাহলো -


ﺍﻗْﺮَﺃْ ﺑِﺎﺳْﻢِ ﺭَﺑِّﻚَ ﺍﻟَّﺬِﻱ ﺧَﻠَﻖَ ﺧَﻠَﻖَ ﺍﻹﻧْﺴَﺎﻥَ ﻣِﻦْ ﻋَﻠَﻖٍ ﺍﻗْﺮَﺃْ ﻭَﺭَﺑُّﻚَ
ﺍﻷﻛْﺮَﻡُ ﺍﻟَّﺬِﻱ ﻋَﻠَّﻢَ ﺑِﺎﻟْﻘَﻠَﻢِ ﻋَﻠَّﻢَ ﺍﻹﻧْﺴَﺎﻥَ ﻣَﺎ ﻟَﻢْ ﻳَﻌْﻠَﻢْ


পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন মানুষকে
জমাট-বাঁধা রক্তপিন্ড থেকে। পড়, আর তোমার রব বড়ই অনুগ্রহশীল।
যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে
জানত না। আল-আলাক্ক, ৯৬/১-৫


জানতে হলে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে আর আল্লাহর ওয়াহীর
জ্ঞান হল সঠিক-সত্য জ্ঞান যা মানুষকে সঠিক পথের দিকে পরিচালিত
করে। আল্লাহ বলেন -


ﻭَﻟَﻘَﺪْ ﺟِﺌْﻨَﺎﻫُﻢْ ﺑِﻜِﺘَﺎﺏٍ ﻓَﺼَّﻠْﻨَﺎﻩُ ﻋَﻠَﻰ ﻋِﻠْﻢٍ ﻫُﺪًﻯ ﻭَﺭَﺣْﻤَﺔً ﻟِﻘَﻮْﻡٍ
ﻳُﺆْﻣِﻨُﻮﻥَ


আর অবশ্যই আমি তাদের নিকট এমন এক কিতাব এনে দিয়েছি যা পূর্ণ
জ্ঞানের ভিত্তিতে বিশদভাবে বিবৃত, তা বিশ্বাসী সম্প্রদায়ের জন্য পথ
নির্দেশ ও রহমতস্বরূপ। আল-আ‘রাফ, ৭/৫২


আর আল্লাহর ওয়াহী হল নূর তথা আলো। আল্লাহ বলেন -


ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟﻨَّﺎﺱُ ﻗَﺪْ ﺟَﺎﺀَﻛُﻢْ ﺑُﺮْﻫَﺎﻥٌ ﻣِﻦْ ﺭَﺑِّﻜُﻢْ ﻭَﺃَﻧْﺰَﻟْﻨَﺎ ﺇِﻟَﻴْﻜُﻢْ ﻧُﻮﺭًﺍ ﻣُﺒِﻴﻨًﺎ
ﻓَﺄَﻣَّﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﺑِﺎﻟﻠَّﻪِ ْﻭَﺍﻋْﺘَﺼَﻤُﻮﺍ ﺑِﻪِ ﻓَﺴَﻴُﺪْﺧِﻠُﻬُﻢ ﻓِﻲ ﺭَﺣْﻤَﺔٍ ﻣِﻨْﻪُ
ﻭَﻓَﻀْﻞٍ ﻭَﻳَﻬْﺪِﻳﻬِﻢْ ﺇِﻟَﻴْﻪِ ﺻِﺮَﺍﻃًﺎ ﻣُﺴْﺘَﻘِﻴﻤًﺎ


হে মানবজাতি! অবশ্যই তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে
দলিল প্রমাণ এসেছে আর আমি তোমাদের কাছে সুস্পষ্ট নূর (তথা
কুরআন) অবতীর্ণ করেছি। অতঃপর যারা আল্লাহর প্রতি ঈমান আনে
এবং তাতে দৃঢ়তা অবলম্বন করে, ফলে শীঘ্রই তিনি তাদেরকে তাঁর রহমত
ও অনুগ্রহের মধ্যে প্রবেশ করাবেন এবং তাঁর সরল-সঠিক পথের দিকে
পরিচালিত করবেন। আন-নিসা, ৪/১৭৪-১৭৫


অতএব যে ব্যক্তি আল্লাহর ওয়াহীর জ্ঞান অর্জন করে তা অনুসরণ

করবে, সে ব্যক্তি সরল-সঠিক পথে পরিচালিত হবে আর আমাদের

সবাইকে সরল-সঠিক পথে চলার জন্য আল্লাহর ওয়াহীর বিধানের দিকে
ফিরে আসতে হবে। হে আল্লাহ! আপনি আমাদেরকে আপনার ওয়াহীর
জ্ঞান অর্জন করার ও তাঁর বিধানের দিকে ফিরে আসার তাওফিক দান
করুন আর আমাদের থেকে আমাদের এই কাজকে কবুল করুন।


রাব্বানা-

তাকাব্বাল্ মিন্না--- ইন্নাকা আন্তাস্ সামী-‘উল ‘আলী---ম্



প্রিয় পাঠকবৃন্দ, আল্লাহ সত্য ও তাঁর প্রেরিত ওয়াহী সত্য ও নির্ভুল, এ
ছাড়া কোন মানুষ বা অন্য কোন কিছুই তাঁর সমতুল্য ও ভুলের ঊর্ধ্বে
নয়। সুতরাং আমার সংগ্রহ ও অনুবাদে অনিচ্ছাকৃত ভুল দৃষ্টিগোচর হলে
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ও তা সংশোধনের নিমিত্তে জানালে খুশি
হবো ও পরবর্তী সংস্করণে নির্ভুল ছাপানোর প্রয়াস পাবো, ইন্শা-
আল্লাহু আজিজ।


বিনীত-
সংরক্ষণঃ মোহাম্মদ সাইদুর রহমান।
সম্পাদকঃ মোহাম্মদ মোজামেল হক।
`


পিডিএফ ফাইল প্রস্তুতকারীঃ মোঃ শরিফুল ইসলাম
Sharifgazibd.blogspot.com 
website admin

নিচে ডাউনলোড লেখা ক্লিক করে ডাউনলোড করুন। 
Download Part 1 ( 3.3 MB )
                                                Download Part 2 


সকলেই শেয়ার করুন। 


'আপনিও হোন ইসলামের প্রচারক'
প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে 
আপনি Facebook, Twitter, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]

আরও নতুন পোষ্ট পরবর্তী পোষ্ট

Related Posts

Facebook

Get the latest article updates from this site via email for free!